বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬



Tense
Tense: Tense অর্থ কাল বা সময়।ক্রিয়া বা কাজ সংঘটিত হওয়ার সময়কে Tense বলে। Tense ৩ প্রকার। যথা-
1)Present Tense বা বর্তমান কাল 2)Past Tense বা অতীত কাল 3)Future Tense বা ভবিষ্যৎ কাল
Present Tense: বর্তমান সময়ে কোন কাজ হয় বা হচ্ছে এরূপ বুঝালে বা যে verb এর কাজ বর্তমান সময় নির্দেশ করে তাকে Present Tense বলে।
Past Tense: অতীতকালে কোন কাজ সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বুঝালে বা যে verb এর কাজ অতীত সময় নির্দেশ করে তাকে Past Tense বলে।
Future Tense:  ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হবে বা হতে থাকবে এরূপ বুঝালে বা যে verb এর কাজ ভবিষ্যত সময়ের নির্দেশ করে তাকে Future Tense বলে।
প্রত্যেক প্রকার Tense কে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
1)indefinite(ইনডেফিনাইট) 2)Continuous(কনটিনিউয়াস) 3)Perfect(পারফেক্ট)  4)Perfect Continuous
Tense এর এই শ্রেণী বিভাগ সংযুক্ত করে ছকে দেখানো হলো:
Present Tense
1) Present indefinite 2) Present Continuous
3) Present Perfect  4) Present Perfect Continuous

Past Tense
1) Past Indefinite   2) Past Continuous
3) Past Perfect    4) Past Perfect Continuous

MAHFUZFuture Tense
1) Future indefinite  2) Future Continuous
3) Future Perfect   4) Future Perfect Continuous

Present Tense
1. Present Indefinite Tense: যে Tense দ্বারা বর্তমানে কোন কাজ করা, অভ্যাস বা চিরন্তন সত্য বুঝায় তাকে Present Indefinite Tense বলে।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ,য়,ই,ও ইত্যাদি যুক্ত থাকে।করি,কর,করিস,করে,যাই,যাও,যান,যাস,পড়,পড়ে,পড়েন, পড়িস,ঘুমায়,ঘুমাও,ঘুমান-ইত্যাদি থাকে।যেমন-
1.আমি স্কুলে যাই(I go to school.)2. সে স্কুলে যায়(He goes to school)
3.তারা ফুটবল খেলে(They play football) 4.তিনি বই পড়েন(He reads a book)
5.সূর্য পূর্ব দিকে ওঠে।(The sun rises in the east)
Structure বা গঠন: Subject+মূল verb এর present form+বাকি অংশ।
[বি:দ্র: subject যদি 3rd Person singular number হয় তবে verb এর সাথে sবাes যোগ করতে হয়।]
2.Present Continuous Tense: যে Tense দ্বারা বর্তমান কালে কোন কাজ চলিতেছে বুঝায় তাকে Present Continuous Tense বলে।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, ছি, ছ, ছেন ইত্যাদি যুক্ত থাকে।
1.আমি একটি বই পড়ছি-I am reading a book. 2)সে স্কুলে যাইতেছে-He is going to school.
4.তারা ফুটবল খেলছে-They are playing football. 5)মেয়েটি কাঁদছে-The girl is crying.
Structure বা গঠন: sub+to be verb(am,is,are)+মূল verb এর সাথে ing যোগ+বাকি অংশ।
[বি:দ্র: I এর পর am বসে। He,She,It এবং অন্যসব 3rd Person ও singular number এর পর is বসে।we,you, they ও plural subject এর পর are বসে।]
3.Present Perfect Tense: কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার য়াছ, য়াছি, য়াছে, য়াছেন, য়েছ, য়েছি, য়েছে, য়েছেন ইত্যাদি যুক্ত থাকে।যেমন-
আমি ভাত খেয়েছি-I have eaten rice. আমি ইতোমধ্যে কাজটি শেষ করেছি-I have already finished the work.
সে এই মাত্র কাজটি করেছে-He has just done the work. আমরা খেলায় জিতেছি-We have won the game.
Structure বা গঠন: Sub+have/has+মূল verb এর Past perticiple+বাকি অংশ।

4.Present Perfect Continuous Tense: বর্তমান কালে কোন কাজ ব্যাপক সময় ধরে চলছে বা কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলছে বুঝালে Present Perfect Continuous Tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন ইত্যাদি থাকে এবং একটি সময়ের উল্লেখ থাকে। এছাড়া sentence এ হতে, থেকে, যাবৎ ধরে ইত্যাদি উল্লেখ থাকে।যেমন-
আমি দুইদিন ধরে কাজটি করছি-I have been doing this work for two days.
তারা দুই ঘন্টা যাবৎ বল খেলছে-They have been playing football for two hours.
সে গত সোমবার হতে জ্বরে ভুগছে- He has been suffering from fever since Monday last.
সকাল হতে বৃষ্টি হচ্ছে-It has been raining since morning.
[ব্যাপক সময়(pefiod of time)এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (point of time)অর্থাৎ মাসের নাম, বারের নাম, সন, তারিখ উল্লেখ থাকলে এর পূর্বে since বসে।
Structure বা গঠন: sub+have been/has been+মূল verb এর শেষে ing+বাকি অংশ বসে।[ধরিয়া,ধরে,যাবৎ,হতে, থেকে, থাকলে তার জন্য for/since ব্যবহার করিতে হয়।
Past Tense
1.Past Indefinite Tense: অতীতকালে কোন কাজ সম্পন্ন হয়েছিল বা অতীতের কোন অভ্যাস বুঝাতে  Past Indefinite Tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ল,লাম,লে,লেন,ত,তে,তাম,তেন ইত্যদি যুক্ত থাকে।যেমন-
১. সে গতকাল স্কুলে গিয়েছিল-He went to school yesterday.
2. আমি এই স্কুলে পড়তাম-I studied in this school.
3. আমি ছোট বেলায় সেখানে যেতাম-I would(used to) go there in my childhood.
4. আমি গতকাল বাড়ি এসেছি-I came home yesterday.
MAHFUZ5. তারা ফুটবল খেলেছিল-They played football.
[কোন অভ্যাস বুঝাতে subject এর পর would/used to বসে।]
Structure বা গঠন: sub+মূল verb এর past form+obj
[বি:দ্র: যখন past indefinite tense যুক্ত কোন sentence এ মূল verb থাকে না তখন was/were/had মূল verb হিসেবে ব্যবহৃত হয়।]
১.কর্তা কিছু ছিল বা হতো বুঝাতে was/were ব্যবহৃত হয়।যেমন-He was a noble man(তিনি খুব ভাললোক ছিলেন)
২.কর্তার কিছু ছিল বুঝাতে had ব্যবহৃত হয়।যেমন-He had a pen.(তার একটি কলম ছিল)
2.Past Continuous Tense: অতীতকালে কোন কাজ কিছু সময় ধরে চলিতেছিল বা হইতেছিল এরূপ বুঝালে Past continuous tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন ইত্যাদি থাকে।যেমন-
1.তাহারা স্কুলে যাচ্ছিল/যাইতেছিল-They were going to school.
2.আমি ঘুমাচ্ছিলাম/ঘুমাইতেছিলাম-I was sleeping.
3.শিশুটি কাঁদতেছিল-The child was crying.
4.সে কাজ করতেছিল-He was doing the work.
Structure বা গঠন: sub+was/were+ মূল verb এর present form এর সাথে ing যোগ+বাকি অংশ।
3.Past Perfect Tense: অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে বা আগে শেষ হয়েছিল সেই কাজটি past perfect tense হয় এবং যে কাজটি পরে সংঘটিত হয়েছিল সেটি Past Indefinite Tense হয়।
চিনিবার উপায়: sentence এ আগে,পরে,পুর্বে উল্লেখ থাকবে।যেমন-
১। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল-The patient had died before the doctor came.
2. ডাক্তার আসরা পর রোগীটি মারা গেল-The patient died after the doctor had came.
[বি:দ্র: before এর পূর্বে বা আগে এবং after এর পর Past Perfect Tense হয়]
[এ tense এ বাংলা বাক্যে দ্বিতীয়াংশের ইংরেজি আগে করতে হবে]
3.আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল-The train had left/leave/started before I reached the station.
4.আমি স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে দিল-The train left/leave/started after I had reached the station.
5.ঘন্টা পড়ার পর তারা স্কুলে পোঁছালো-They reached the school after the bell had rung.
Structure বা গঠন: sub+had+মূল verb এর past perticiple+obj+বাকি অংশ।



4.Past Perfect Continuous Tense: অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে কিছু সময় ধরে চলিতেছিল এরূপ বুঝালে verb এর Past Perfect Continuous Tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি উল্লেখ থাকে তবে কাজটি বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সে সময় পর্যন্ত চলছিল বোঝায় অর্থাৎ অতীতের একটি সময়ের উল্লেখ থাকে।যেমন-
‌1.আমি দুঘন্টা যাবৎ পড়তেছিলাম-I had been reading for two hours.
2.তিন ঘন্টা ধরে সে পড়ছিল-He had been studying for three hours.
3.তারা শনিবার থেকে কাজটি করতেছিল-They had been doing the work since Saturday.
Structure বা গঠন: sub+had been+মূল verb এর সাথে ing যোগ+obj+বাকি অংশ্।

Future Tense
1.Future Indefinite Tense: কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বুঝালে Future Indefinite Tense হয়।
চিনিবার উপায়: বাংলা কিয়ার শেষে, বে, ব, বা, বেন ইত্যাদি থাকে।যেমন-
1.আমি স্কুলে যাব-I shall go to school. 2. আমি সেখানে যাব-I will go there.
3.তারা খেলবে-They will play.  4.তুমি কাল খেলবে-You will play tomorrow.
5.মেয়েটি নাচবে-The girl will dance.
Structure বা গঠন: sub+shall/will+মূল verb এর present form+বাকি অংশ্।
2.Future Continuous Tense: ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে বুঝালে Future continuous হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকবে।যেমন-
1.সে খেলিতে থাকিবে-He will be playing. 2.তারা গাইতে থাকিবে-They will be singing.
3.তুমি রান্না করিতে থাকিবে-You will be cooking.
4.আমি তোমাকে সাহায্য করতে থাকব-I shall be helping you.
5.আমি বইটি পড়তে থাকিবো-I shall be reading the book.
Structure বা গঠন: sub+shall be/will be+মূল verb এর সাথে ing যোগ+বাকি অংশ্।
3.Future Perfect Tense: ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে থাকবে বা হয়ে যাবে বোঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজের পুর্বে বা আগে অন্য একটি কাজ হবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত আগে হবে তার Future Perfect Tense হয়্ এবং যে কাজটি পরে হবে তার present indefinite Tense হয়।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে য়া থাকিব/থাকব, য়া থাকিবে, য়া থাকিবা, য়া থাকিবেন ইত্যাদি থাকে।
1. আমি বইটি পড়িয়া থাকিবো-I shall have read the book.
2. সে কাজটি করিয়া থাকিবে-He will have done the work.
3. তোমরা খেলার আগে আমি খেলব-I shall have played before you play.
Structure বা গঠন: sub+shall have/will have+মূল verb এর past participle+বাকি অংশ্।
4.Future Perfect Continuous Tense: ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে সেটি Future Perfect Continuous Tense এবং যেটি পরে হবে সেটি present indefinite tense অথবা Future indefinite.
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এবং একটি সময়ের উল্লেখ থকবে।
St:sub+will have been/shall have been+ মূল verb এর সাথে ing যোগ+বাকি অংশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন