বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬



Grammar
Grammar বা ব্যাকারণ: যে বই পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকারণ বা Grammar বলে।

English Grammar: যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে  English Grammar বলে।

Letter and Alphabet
Letter বা বর্ণ: ভাষা  লিখে প্রকাশ করার জন্য যে সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে letter বা বর্ণ বলে।যেমন-বাংলায় অ,আ,ক,খ এবং ইংরেজিতে A,B,C,D ইত্যাদি।
Kinds of letter বা বর্ণের প্রকারভেদ: ইংরেজিতে letter বা বর্ণগুলোকে দুই ভাবে লেখা হয়। যেমন-1.Capital letter 2.Small letter
Alphabet বা বর্ণমালা: ইংরেজিতে A থেকে Z পর্যন্ত মোট ২৬টি letter বা বর্ণ রয়েছে। এই letter বা বর্ণগুলোর সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।
Kinds of Alphabet বা বর্ণমালার প্রকারভেদ: ইংরেজিতে Alphabet বা বর্ণমালাগুলোকে দুই ভাবে ভাগ করা হয়েছে।যেমন-1)Vowel বা স্বরবর্ণ 2)Consonant বা ব্যাঞ্জনবর্ণ।
Vowel বা স্বরবর্ণ: যে সব letter বা বর্ণ অন্য letter এর সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে Vowel বা স্বরবর্ণ বলে।
ইংরেজিতে Vowel মোট ৫টি। যেমন-a,e,I,o,u.
Consonant বা ব্যাঞ্জনবর্ণ: যে সব letter বা বর্ণ Vowel বা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে Consonant বা ব্যাঞ্জনবর্ণ বলে।Vowel ছাড়া বাকি ২১টি হল Consonant.
Word and Syllable
Word বা শব্দ: কতগুলো letter বা বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাকে Word বা শব্দ বলে।যেমন boy,man,cow ইত্যাদি।
একটি letter দিয়েও word গঠিত হতে পারে। যেমন-I[আমি]ইত্যাদি।
[বি:দ্র: Vowel ছাড়া কোন word গঠিত হতে পারে না]
Syllable বা শব্দাংশ: একটি word এর যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, তাকে syliable বা শব্দাংশ বলে।যেমন-Man=Man. Father=(Fa-ther). Umbrella=(Um-bre-lla).ইত্যাদি।
Kinds of Syllable: Syllable চার প্রকার। যেমন-
1) Mono-syllable 2)Di-syllable 3)Tri-Syllable 4)Poly-Syllable
Mono-syllable: যে word এ একটি মাত্র syllable থাকে, তাকে Mono-syllable বলে।যেমন-pen,man,cat,dog ইত্যাদি।
Di-syllable: যে word এ দুটি syllable থাকে, তাকে Di-syllable বলে।যেমন-Father,Mother,Paper ইত্যাদি।
Tri-Syllable: যে word এ তিনটি syllable থাকে, তাকে Tri-Syllable বলে।যেমন-capital, education ইত্যাদি।
Poly-Syllable: যে word এ তিনের অধিক syllable থাকে, তাকে Poly-Syllable বলে।যেমন-Examination,Conversation ইত্যাদি।

Sentence
Sentence বা বাক্য:  কয়েকটি word পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, তাকে Sentence বা বাক্য বলে।যেমন-I am a student. I go to school.
মনেরভাব সম্পূর্ণরূপে প্রকাশ না করলে sentence হবে না।

Kinds of Sentence: আমরা ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশের জন্য ভিন্ন ভিন্ন ধরনের Sentence ব্যবহার করি। প্রকাশ ভঙ্গির এ পার্থক্য অনুসারে ইংরেজি Sentence প্রধানত ৫ প্রকার।যেমন-
1. Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য।
২. Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য।
3. Imperative Sentence বা আদেশ,উপদেশ,অনুরোধমূলক বাক্য।
4. Optative Sentence বা ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য।
5. Exclamatory Sentence বা বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য।

Ø     Assertive Sentence: যে sentence কোন বিবৃতি প্রদান করে তাকে Assertive Sentence বলে। Assertive Sentence আবার দু’প্রকার। যেমন-
1. Affirmative বা হ্যাঁ বোধক।
2. Negative বা না বোধক।
Affirmative Sentence: যে sentence দ্বারা কোন না বোধক উক্তি করা হয়, তাকে Affirmative Sentence বলে।যেমন-I go to school.
Negative Sentence: যে sentence দ্বারা কোন হ্যাঁ বোধক উক্তি করা হয়, তাকে Affirmative Sentence বলে।যেমন-I do not go to school.

Affermative Sentence এর Structure: Subject+Verb+Object/Extension.
Negative Sentence এর Structure: Subject+be verb+not +মুল Verb+Object/Extension.
[বি:দ্র: যে sentence এ be verb থাকবে না তা negative করতে subject এর পর do not/does not/did not বসিয়ে Negetive করতে হবে।]

Ø     Interrogative Sentence: যে sentence কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে।
যেমন-What is your name? How old are you? Are you a student?
[to be verb/to have verb(am,is,are,was,were,have,has,had)/Auxiliary verb (do/did/does)/Question Word অর্থাৎ why,what,when,how,which,where ইত্যাদি প্রথমে বসিয়ে Interrogative Sentence গঠন করা হয়]

Ø     Imperative Sentence: যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে Imperative sentence বলে।
যেমন-Open the door. আদেশ। Be attentive.উপদেশ।
Please help me.অনুরোধ। Do not tell a lie.নিষেধ।
ইংরেজি বা বাংলা উভয় ক্ষেত্রে Imperative Sentence এ subject বা কর্তা উহ্য থাকে।
Structure:
আদেশ বা উপদেশ বুঝাতে: Verb+Extension. যেমন-Speak the truth.
নিষেধ বুঝাতে: Do not (Don’t)+Verb+Extension. যেমন-Don’t tell a lie.
অনুরোধ বুঝাতে: kindly/please+verb+Extension. যেমন-Please give me a book.
ইচ্ছা বা প্রস্তাব বুঝাতে: Let+subject এর obj+verb+Extension. Let him come here.

Ø     Optative Sentence: যে sentence দ্বারা প্রার্থনা, মনের ইচ্ছা বা শুভ-অশুভ কামনা বুঝায় তাকে Optative Sentence বলে।যেমন-May Allah bless you.
St: May+sub+verb+Extension.

Ø     Exclamatory Sentence: যে sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে।
যেমন-Alas! I am undone. Hurrah! We have won the game.
How beautiful the bird is! Whati a nice man he is!
St: Extension+Subject+Verb.

PARTS OF SENTENCE
Subject and Predicate
Subject and predicate: একটি Sentence এর দুটি অংশ থাকে। যেমন-1. Subject 2. Predicate বা বিধেয়
Subject: Sentence এ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বলে।
যেমন-Mamun sings a song. এখানে Mamun সম্পর্কে কিছু বলা হয়েছে যে, সে গান গায়। সুতরাং Mamun এখানে Subject.
Predicate: Sentence এ subject  এর সম্পর্কে বা বিষয়ে যা বলা হয়, তাকে Predicate বলে।
যেমন-Mina writes a letter. এখানে Mina এই Subject সম্পর্কে বলা হয়েছে যে, একটি চিঠি লিখে।সুতরাং writes a letter এখানে Predicate.

Parts of Speech বা পদ
Parts of Speech: Sentence এর অন্তর্গত বা Sentence এ ব্যবহৃত প্রত্যেকটি word বা শব্দকে Parts of Speech বা পদ বলে। যেমন-He is a boy. এ sentence এ ব্যবহৃত প্রত্যেকটি word এক একটি Parts of Speech.

Kinds of Parts of Speech: Parts of Speech আট প্রকার। যথা-
  1. Noun-বিশেষ্য
  2. Pronoun-সর্বনাম
  3. Adjective-বিশেষণ
  4. Verb-ক্রিয়া
  5. Adverb-ক্রিয়া বিশেষণ
  6. Preposition-সমন্বয়সূচক অব্যয়
  7. Conjunction-সংযোজক অব্যয়
  8. Interjection-আবেগসূচক বা বিস্ময়সূচক অব্যয়
Noun: যে Word দ্বারা কোন ব্যক্তি,বস্তু, প্রজাতি প্রভৃতির নাম বুঝায় তাকে Noun বলে।যেমন-Rahim,Karim,man,boy,cow,class,army,gold,wood,glass,water,honesty,kindness ইত্যাদি।
Pronoun: Noun এর পরিবর্তে যে Word বসে, তাকে Pronoun বলে।যেমন-I,Me,My,We,Us,Our,You, Your,He/She,Him,Her,His,Who,Whom,Them,Each other, one another ইত্যাদি।
Adjective: যে Word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুন ,অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায়, তাকে Adjective বলে।যেমন-good,bad,hot,cold,old,dry,deep,nice,rich,kind,poor,ture,false,clean,darty,one,two,huge,much,many,ugly,Bangladeshi,African,first,second,single,double,triple ইত্যাদি।
Verb: যে Word দ্বারা কিছু করা, হওয়া বা থাকা বুঝায় তাকে Verb বলে। যেমন-be,have,ask, agree,buy,do, come,cry,close,change,draw,eat,fight,go,get,help,hope,keep,know,kill,life,like,make,pray,see,sit,say,sing, swim,teach,tell,want,write ইত্যাদি।
Adverb: যে Word কোন Verb, Adjective বা অন্য কোন Adverb  সম্পর্কে অতিরিক্ত কিছু বলে বা এর অর্থকে বিস্তৃত বা সুস্পষ্ট করে, তাকে Adverb বলে।যেমন-ago,late,yesterday,seldom,soon,very,clearly ইত্যাদি।
Preposition: যে Word Noun বা Pronoun এর পূর্বে বসে তাদের সাথে noun বা pronoun এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলে।যেমন-at,about,above,among,across,behind,between,before,by,down,for,from, in,near,of,on,over,since,to,up,upon,into,with,within,without ইত্যাদি।
Conjunction: যে word একাধিক word বা sentence কে যুক্ত করে, তাকে Conjunction বলে।যেমন-And,but,or, though,although,if,so,less,unless,till,until ইত্যাদি।
Interjection: যে word বা শব্দ মনের আকস্মিক আবেগ(সুখ,দু:খ,আনন্দ,বিস্ময়)ইত্যাদি প্রকাশ করে তাকে Interjection বলে। যেমন-Alas,Ah,Oh,Bravo,Hallo,Hurrah ইত্যাদি।

Number বা বচন বা সংখ্যা

Number বা বচন: Number শব্দের অর্থ সংখ্যা। যা দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে Number বলে।
Kinds of Number: Number দুই প্রকার।
যথা-1. Singular Number(একবচন) 2. Plural Number(বহুবচন)।
Singular Number: যে noun বা pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, তাকে Singular Number বলে। যেমন-boy,girl,book,pen ইত্যাদি।
Plural Number: যে noun বা pronoun দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বুঝায়, তাকে Plural Number বলে। যেমন-boys,girls,books,pens ইত্যাদি।

Singular Number থেকে Plural Number করার নিয়ম
1. সাধারণত Singular Noun এর শেষে s যোগ করে Plular করা হয়। যেমন-
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Boy
Boys
Book
Books
Girl
Girls
Dog
Dogs
Pen
Pens
Table
Tables
Ship
Ships
House
Houses
Cow
Cows


2. Singular Noun এর শেষে s,sh,ch(চ এর মত উচ্চারণ)x অথবা z থাকলে es যোগ করে plural করা হয়।
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Glass
Glasses
Fox
Foxes
Box
Boxes
Bus
Buses
Ass
asses
Ch এর উচ্চারণ যদি ক এর মত হয় তবে singlural noun এর শেষে s যোগ করে plural করতে হয়। যেমন-
Monrachসম্রাট-Monrachs. Stomach-Stomachs.
3. Singular Noun এর শেষে y থাকলে এবং y এর পূর্বে consonant থাকলে y এর স্থলে i হয় এবং শেষে es যোগ করে plural করতে হয়।
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Baby
Babies
Story
Stories
Lady
Ladies
Army
Armies
Fly
Flies
Story
Stories








কিন্তু Singular Noun এর শেষে y থাকলে এবং y এর পূর্বে vowel থাকলে y এর কোন পরিবর্তন হয় না।শুধুমাত্র s যোগ করে plural করতে হয়।যেমন boy-boys, day-days,key-keys,play-plays,toy-toys.
4. Singular Noun এর শেষে f বা fe থাকলে f বা fe  এর স্থলে v হয় এবং শেষে es যোগ করে plural করতে হয়।
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Singular
plural
Thief
Thieves
Wife
Wives
Leaf
Leaves
Knife
Knives
Calf
Calves
Wolf
Wolves








কিন্তু Singular Noun এর শেষে যদি ief, if, oof, rf, eef থাকে তবে শুধু  s যোগ করে plural করতে হয়।
যেমন-chief-chiefs, roof-roofs,

5. Singular Noun এর শেষে o থাকলে এবং o এর পূর্বে consonant থাকলে শেষে es যোগ করে plural করতে হয়।যেমন-mango-mangoes, Hero-Heroes, Potato-Potatoes ইত্যাদি।
কিন্তু o এর পূর্বে vowel থাকলে শুধু s যোগ করে Plural করতে হয়।
যেমন-cuckoo-cuckoos, bamboo-bamboos, radio-radios, studio-studios.
6. কতগুলো Noun এর মাঝের vowel পরিবর্তন করে Plural করা হয়। যেমন-man-men, mouse-mice, woman-women, foot-feet, goose-geese, tooth-teeth ইত্যাদি।
7. কতগুলো noun এর শেষে n,en,ren,ne যোগ করে Plural করতে হয়।যেমন-brother-brotheren, ox-oxen, child-children ইত্যাদি।
8. কতগুলো noun এর ভিন্নার্থক দুটি plural হয়। যেমন-brother-brothers/brethren, cloth-cloths/clothes, fish-fishes ইত্যাদি।
Gender বা লিঙ্গ
Gender: যে noun বা pronoun দ্বারা পুরুষ, স্ত্রী, বা উভয় কিংবা অচেতন পদার্থকে বুঝায়, তাকে Gender বলে।
Kinds of Gender: Gender চার প্রকার। যথা-
1. Masculine Gender-পুংলিঙ্গ। 2. Feminine Gender-স্ত্রী লিঙ্গ।
3. Common Gender-উভয় লিঙ্গ। 4. Neuter Gender-ক্লীব লিঙ্গ।
Masculine Gender: যে Noun বা Pronoun দ্বারা পুরুষ বুঝায়, তাকে Masculine Gender বলে।
যেমন-man, father, uncle, brother, son, boy, he ইত্যাদি।
Feminine Gender: যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী বুঝায়, তাকে Feminine Gender বলে।
যেমন-woman, mother, aunt, sister, wife, daughter, girl, she ইত্যাদি।
Common Gender: যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী ও পুরুষ বুঝায়, তাকে Common Gender বলে।
যেমন-teacher, baby, student, they, bird, deer, elephant, fish, goat, driver, nurse, sheep ইত্যাদি।
Neuter Gender: যে Noun বা Pronoun দ্বারা স্ত্রী ও পুরুষ কোনটিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বুঝায়, তাকে Neuter Gender বলে।
যেমন-chair, table, pen, book, tree ইত্যাদি।
Masculine থেকে Feminine পরিবর্তন করার কিছু নিয়মাবলি:
সাধারণত তিনভাবে Masculine থেকে Feminine Gender গঠন করা হয়।

১। সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে। যেমন-father-mother, boy-girl, bachelor-maid, brother-sister, bull/ox-cow, cock-hen, dog-bitch, deer-doe, drake-duck, husband-wife, king-queen, lord-lady, man-woman, ram-ewe, sir-madam, son-daughter, uncle-aunt, horse-mare. ইত্যাদি।
২। a. Masculine Noun এর শেষে স্ত্রী প্রত্যয় ess যোগ করে, যেমন-author-authoress, count-countess, giant-giantess, god-goddess, lion-lioness heir-heiress, mayor-mayoress, poet-poetess, prince-princess ইত্যাদি।
b. Masculine রূপের শেষের vowel টি তুলে দিয়ে ess যোগে। যেমন-actor-actress, conductor-conductress, director-directress, doctor-doctress, hunter-huntress, ইত্যাদি।
c. noun এর শেষ অংশ পরিবর্তন করে। যেমন- hero-heroine, author-authoress, count-countess, giant-giantess, god-goddess, lion-lioness heir-heiress, mayor-mayoress, poet-poetess, prince-princess, author-authoress, count-countess, giant-giantess, god-goddess, lion-lioness heir-heiress, mayor-mayoress, poet-poetess, prince-princess ইত্যাদি।
৩। masculine অংশের Feminine ব্যবহার করে।noun এর পূর্বে কিংবা পরে শব্দ বসিয়ে। যেমন-grandfather-grandmother, grandson-granddaughter, he-got হবে she-got, landlord-landlady, man-servant হবে maid-servant, god-father হবে god-mother ইত্যাদি।

PERSON বা পুরুষ
Person: যে সকল pronoun ব্যক্তি বা নামের পরিবর্তে বসে, তাদেরকে Person বা পুরুষ বলে।
যেমন-I, We, You, He, She, They, Me, Us, Them, Their ইত্যাদি।
ইংরেজিতে person তিন প্রকার। যথা-1.First Person 2.Second Person 3.Third Person
1. First Person-উত্তম পুরুষ: যে কথা বলে সে First person. যেমন-
Singular
Plural
I-আমি (sub)/Nomenative Case বা কর্তৃকারক
We আমরা
Me-আমাকে(object case বা কর্মকারক)
Us আমাদিগকে
My,Mine(Possessive case বা সমন্ধসূচক কারক)
Our,Ours আমাদের

2. Second Person-মধ্যম পুরুষ বা দ্বিতীয় পুরুষ: যার সাথে কথা বলা হয় সে Second Person. যেমন-
Singular
Plural
You (sub)/Nomenative Case বা কর্তৃকারক
You
You(object case বা কর্মকারক)
You
Your(Possessive case বা সমন্ধসূচক কারক)
Your

3. Third Person-নামপুরুষ বা তৃতীয় পুরুষ: যার সম্বন্ধে কোন কিছু বলা হয়, সে Third Person. যেমন-

Singular
Plural
He,She,It (sub)/Nomenative Case বা কর্তৃকারক
They
Him, Her(object case বা কর্মকারক)
Them
His, Her, Hers(Possessive case)
Their, Theirs
Case বা কারক
Case: Sentence এর মধ্যে অন্য শব্দের সাথে Noun বা Pronoun এর যে সম্পর্ক, তাকে Case বা কারক বলে।
Case চার প্রকার। যথা-1.Nominative  2. Objective 3. Possessive 4. Vocative Case সম্বোধনসূচক কারক
Nominative Case: যে noun বা pronoun কোন sentence এর verb এর কার্য সম্পন্ন করে অর্থাৎ যার দ্বারা কার্য সম্পাদন হয় তাকে Nominative Case বলে।যেমন I read a book. এখানে I হল Nominative case.
Object Case: subject বা কর্তার কাজটি যার উপর পতিত হয় তাকে Object Case বলে।
যেমন-I read a book. এখানে book হলো object case.
Possessive Case: যে noun বা pronoun অন্য কোন ব্যক্তি বা বস্তুর সংগে উহার সম্বন্ধ প্রকাশ করে তাকে possessive case বলে।
Articles
Article: যে word দ্বারা noun কে বিশেষভাবে নির্দেশ করা যায় তাকে article বলে। ইংরেজিতে a, an, the এ তিনটিতে articles বলা হয়।কোন নির্দিষ্ট বা অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাতে article ব্যবহৃত হয়।
Article দুই প্রকার। যথা-1. Indefinite Article 2. Definite Article
Indefinite Article: A, An কে grammar পরিভাষায় indefinite article বলা হয়।
Definite Article: The কে grammar পরিভাষায় definite article বলা হয়।

Article ব্যবহারের নিয়মাবলি:
  1. কোন শব্দের প্রথম অক্ষর যদি vowel হয় তবে তার পূর্বে সাধারণত an বসবে এবং Consonant হলে a বসবে। যেমন-an egg, an apple, an umbrella. a boy, a pen, a river.
  2. Consonant হওয়া সত্ত্বেও যদি উচ্চারণ vowel এর মত হয় তবে তার পূর্বে an বসবে। যেমন-an hour, an honest.
  3. Vowel এর উচ্চারণ যদি u বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে a বসবে।যেমন-a useful, a university, a unique, a European, a ewe, a one eyed man, a one taka.
  4. Consonant দিয়ে শুরু সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি vowel এর মত হয় তবে তার পূর্বে an বসে। উচ্চারণ যদি consonant এর মতো হয় তবে a বসে। যেমন- an M.A, an M.P, an X-ray, a B.A/BBA.
  5. নদী,পর্বত,সংবাদপত্র, পবিত্র ধর্মগ্রন্থ, কোন প্রতিষ্ঠানের একক পদবী, বিখ্যাত ভবন দিকের নাম ঐতিহাসিক ঘটনা,জাতির নাম, মহাবিশ্বে একের অধিক নেই, superlative degree ইত্যাদি এর পূর্বে the বসে।যেমন- the padma, the meghna, the Himalayas, the daily ittefaq, the quran, the bible, the headmaster, the liberation war, the 16 December, The Chinese, the Japanese, the south, the north, the east, the west, the best, the largest, the greatest.
  6. কোন ব্যক্তি, দেশের নাম, জায়গা ইত্যাদির পূর্বে article বসে না।
  7. দিন, মাস, ঋতু ইত্যাদি নামের পূর্বে article বসে না।
  8. যে সকল জিনিস গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাদের পূর্বে article বসে না।
  9. রোগের নামের পূর্বে article বসে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন